20/10/2026
গভীর শোক প্রকাশ 🖤
আমাদের সকলের পরিচিত ও প্রিয় মুখ, পূর্ব নোয়াজিষপুর ষষ্ঠী মহাজনের বাড়ির নিবাসী শ্রী সাধন দাশ বাবু আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
দীর্ঘ বছর ধরে নতুনহাটে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার দোকান করতেন তিনি। প্রায় সময় সে সুবাদে বাড়ীতে আসতেন বা কখনো তার দোকানে কাপড় দিতে গেলেই আন্তরিকতার সঙ্গে কথা বলতেন, নানা গল্প,ঠাট্টা করতেন। তাঁর সেই সহজ-সরল স্বভাব ও আন্তরিকতা সবসময় স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
ভালো থাকবেন পরপারে, সাধন দাশ বাবু।
মহান সৃষ্টিকর্তা আপনার আত্মাকে চিরশান্তি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।
আপনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। 🖤
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব দিদারুল আলম দিদার ভাই ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।