MotorHead BD

Call Directions Website Contact the business

MotorHead BD MOTORHEADBD has established on January 2018 by few motor fans.

🚗 Car Service Near You in Dhaka | 🧽 Home Car Wash | 🔧 Engine Oil Change | ✨ Car Detailing | 🛡 CMTD Licensed | Land Cruiser, Isuzu, Military Vehicles |
📞 Book Now | 01958050169
The reason is to provide high-quality product and technological solutions to All Auto lovers at their doorsteps.

🚗 MHBD smart driver Tips :⚠️ গাড়ির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে তো?গাড়ির ইঞ্জিন বন্ধ করার পরও রেডিয়েটর ফ্যান চলছে?  এটা...
18/10/2026

🚗 MHBD smart driver Tips :
⚠️ গাড়ির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে তো?
গাড়ির ইঞ্জিন বন্ধ করার পরও রেডিয়েটর ফ্যান চলছে?
এটা স্বাভাবিক নয়!

গাড়িতে ইঞ্জিন বন্ধ করার পরও কিছু সময় রেডিয়েটর ফ্যান চলতে পারে। আধুনিক গাড়িতে এটি অনেক ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু ফ্যান যদি অস্বাভাবিক দীর্ঘ সময় চলে, বারবার চালু হয় বা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

🔍 ৪টি বিষয় খেয়াল রাখবেন :
🔹 ১. Coolant Level কম থাকলে ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে।
🔹 ২. Radiator ব্লকেজ, Cooling System লিক বা দুর্বল কুলিং পারফরম্যান্সের কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে।
🔹 ৩. Thermostat ঠিকভাবে কাজ না করলে বা Temperature Sensor ভুল তথ্য দিলে ফ্যানের কার্যক্রম অস্বাভাবিক হতে পারে।
🔹 ৪. Cooling Fan/Control System-এর
Relay আটকে গেলে কিংবা ফ্যানের কন্ট্রোল সার্কিটে ত্রুটি থাকলে ইঞ্জিন বন্ধ করার পরও ফ্যান চলতে পারে।

🚨 ইঞ্জিন বন্ধ করার পর ফ্যান কিছু সময় চললেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে দীর্ঘ সময় চলতে থাকলে,ব্যাটারি দুর্বল হয়ে গেলে বা ইঞ্জিন অতিরিক্ত গরম হলে কুলিং সিস্টেম পরীক্ষা করান।

⚠️ সতর্কতা :গরম ইঞ্জিনের রেডিয়েটর ক্যাপ কখনো খুলবেন না। Coolant পরীক্ষা করার আগে ইঞ্জিন ঠান্ডা হতে দিন। সমস্যা বড় হওয়ার আগেই পরীক্ষা করান।

🛠️ Motorhead BD
Your Car, We Care.
📞 01908-856769

🚗 *MHBD স্মার্ট ড্রাইভার টিপস*  *⚠️ “Warning Light Off” মানেই কি কাজ শেষ?* গাড়ির ড্যাশবোর্ডে Check Engine বা অন্য কোনো ও...
17/09/2026

🚗 *MHBD স্মার্ট ড্রাইভার টিপস*
*⚠️ “Warning Light Off” মানেই কি কাজ শেষ?*
গাড়ির ড্যাশবোর্ডে Check Engine বা অন্য কোনো ওয়ার্নিং লাইট জ্বলে উঠলে অনেকেই ভাবেন—
“স্ক্যানার দিয়ে কোডটা ডিলিট করে দিলেই তো ঝামেলা শেষ!”

কিন্তু আসল সত্যিটা হলো:
🔧 ফল্ট কোড ডিলিট করা আর গাড়ি ঠিক করা— দুটো কিন্তু এক জিনিস না!

স্ক্যানার দিয়ে কোড মুছে দিলে লাইটটা হয়ত সাময়িকভাবে নিভে যাবে, কিন্তু:
* গাড়ির ভেতরে মূল সমস্যাটা ঠিকই থেকে যায়।
* কিছুদূর চালানোর পর লাইটটা আবার জ্বলে উঠবে।
* ইঞ্জিনের শক্তি কমে যেতে পারে বা তেল খরচ বেড়ে যেতে পারে।
* দীর্ঘমেয়াদে গাড়ির বড় ধরনের ক্ষতি হতে পারে।

বিশেষ করে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এভাবে শুধু কোড মুছে ফেলা আরও বিপজ্জনক।
সমস্যাটা কোথায় এবং কেন হচ্ছে, সেটা আগে খুঁজে বের করা জরুরি।

✅ সঠিকভাবে গাড়ি ঠিক করার নিয়ম:
➔কোড রিড করা
➔ আসল কারণ খুঁজে বের করা
➔ পার্টস মেরামত বা চেঞ্জ করা
➔ আবার স্ক্যান করে নিশ্চিত হওয়া।

তাই এরপর থেকে ড্যাশবোর্ডে লাইট জ্বললে শুধু "লাইট বন্ধ করে দিন" না বলে, অভিজ্ঞ মেকানিক দিয়ে আসল সমস্যাটা চেক করিয়ে নিন।

Motorhead BD
*Your Car, We care* ❤️
📞 : *01908-856769*

*🚗 MHBD smart driver tips* :🌬️ একটা Air Filter কতটা গুরুত্বপূর্ণ, সেটা নষ্ট না হওয়া পর্যন্ত অনেকেই বুঝতে পারেন না!আমরা E...
21/08/2026

*🚗 MHBD smart driver tips* :
🌬️ একটা Air Filter কতটা গুরুত্বপূর্ণ, সেটা নষ্ট না হওয়া পর্যন্ত অনেকেই বুঝতে পারেন না!

আমরা Engine Oil সময়মতো change করি, কিন্তু Air Filter-এর condition check করতে অনেক সময় ভুলে যাই।

*একটা দীর্ঘদিনের dirty Air Filter-এর কারণে—*

• Engine-এ প্রয়োজনীয় air flow কমে যেতে পারে
• Fuel consumption বেড়ে যেতে পারে
• Acceleration ও engine performance কমে যেতে পারে

*সমস্যা আরও বড় হয় যখন Air Filter অতিরিক্ত পুরোনো ও ছিঁড়ে যেতে শুরু করে*
* তখন filter-এর অংশ বা ধুলাবালি filter-এর barrier পার হয়ে intake system-এর ভেতরে চলে যাওয়ার ঝুঁকি থাকে, যা engine-এর ভিতরের components-এ unnecessary dirt ও wear তৈরি করতে পারে।

⚠️ তাই শুধু Air Filter খুলে “ময়লা আছে কি না” দেখাই যথেষ্ট নয়—এর condition, fitting এবং প্রয়োজনীয় airflow ঠিক আছে কি না সেটাও গুরুত্বপূর্ণ।

*Motorhead BD*
*🔧 Your car, we care.*

📞 01908-856769

MHBD smart driver tips: ⚠️ *Transmission Fluid নাকি আজীবন চলে?" — এটা একটি ভুল ধারণা! 🚗" 🚘 অনেকে মনে করেন Transmission F...
02/08/2026

MHBD smart driver tips:

⚠️ *Transmission Fluid নাকি আজীবন চলে?" — এটা একটি ভুল ধারণা! 🚗"
🚘 অনেকে মনে করেন Transmission Fluid একবার পরিবর্তন করলেই সারাজীবন চলবে। বাস্তবতা কিন্তু একদম উল্টো!
Transmission Fluid শুধু গিয়ারবক্সে তেল হিসেবে কাজ করে না, এটি—
✔️ গিয়ারকে সঠিকভাবে লুব্রিকেট করে
✔️ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
✔️ স্মুথ ও নির্ভুল Gear Shift নিশ্চিত করে

কিন্তু সময়ের সাথে সাথে এই Fluid-এর কার্যকারিতা কমে যায়। এতে জমতে থাকে মেটাল পার্টিকেল ও ময়লা, যা ধীরে ধীরে Transmission-এর ভেতরের যন্ত্রাংশের ক্ষতি করতে শুরু করে।
⚠️ এর ফলে দেখা দিতে পারে:
- Gear Shift Delay
- Jerking / ঝাঁকুনি
- Gear Slipping
- অতিরিক্ত গরম হওয়া
- শেষ পর্যন্ত ব্যয়বহুল Repair
🔋 বিশেষ করে Hybrid, CVT এবং আধুনিক Automatic গাড়িতে সঠিক গ্রেডের Transmission Fluid সময়মতো পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
⛔ আপনার গাড়ির Transmission Fluid শেষ কবে পরিবর্তন হয়েছে?

--- Motorhead BD LTD
Your car 🚗 , We Care

*Alert*
12/07/2026

*Alert*

*MHBD smart driver tips:* ⚠️ *গাড়ির রেডিয়েটরে কি শুধু পানি ঢালছেন?* তাহলে অজান্তেই  প্রিয় গাড়িটির বড় ক্ষতি করছেন! *রেড...
11/07/2026

*MHBD smart driver tips:*

⚠️ *গাড়ির রেডিয়েটরে কি শুধু পানি ঢালছেন?* তাহলে অজান্তেই প্রিয় গাড়িটির বড় ক্ষতি করছেন!

*রেডিয়েটরে পানি দিলেই ইঞ্জিন ঠান্ডা থাকে* - ধারণাটি একদম ভুল।
পানির কাজ শুধু সাময়িকভাবে ঠান্ডা করা, কিন্তু ইঞ্জিনের সুরক্ষায় পানির চেয়ে কুল্যান্ট (Coolant) অনেক বেশি কার্যকরী।

❌*শুধু পানি ব্যবহার করলে‌ যা হয়:*
• ইঞ্জিনের ভিতরে মরিচা তৈরি
• ওয়াটার পাম্প দ্রুত নষ্ট হয়
• রেডিয়েটর ব্লক হয়ে যায়
• অতিরিক্ত গরমে ইঞ্জিন seize/ damage

✅ *সঠিক গ্রেডের কুল্যান্ট ব্যবহার করলে:*
• ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে
• কুলিং সিস্টেম দীর্ঘদিন ভালো থাকে
• ব্যয়বহুল রিপেয়ারের ঝুঁকি কমে
* মরিচা প্রতিরোধ হয়

*মনে রাখবেন:* ইঞ্জিন অয়েলের মতোই কুল্যান্টও নির্দিষ্ট সময় পর পরিবর্তন করা প্রয়োজন।
আজই আপনার গাড়ির রেডিয়েটর চেক করুন এবং শুধু পানির বদলে ভালো মানের কুল্যান্ট ব্যবহার শুরু করুন!

Your car 🚗, We care!

Regards,
*Motorhead BD*
🤙 +8801908 856769

🚗 *MHBD Smart driver tips* 🚨 **ছোট্ট কম্পন, বিশাল খরচ! আপনার গাড়ির Engine Mount ঠিক আছে তো?**গাড়ি স্টার্টে থাকা অবস্থায়...
04/07/2026

🚗 *MHBD Smart driver tips*

🚨 **ছোট্ট কম্পন, বিশাল খরচ! আপনার গাড়ির Engine Mount ঠিক আছে তো?**

গাড়ি স্টার্টে থাকা অবস্থায় ও এসি ছাড়লে যে *হালকা ভাইব্রেশন* হয়, তা অনেক সময় স্বাভাবিক মনে হলেও আসলে তা নয়।
এই *সামান্য ভাইব্রেশন* হতে পারে বড় কোনো বিপদের সংকেত! অনেক ক্ষেত্রে এই ভাইব্রেশনের আসল কারণ হতে পারে Engine Mount।

⚠️ **কীভাবে বুঝবেন Engine Mount নষ্ট কি না?**

* *অতিরিক্ত কাঁপুনী* :গাড়ি স্টার্ট বা আইডল অবস্থায় থাকলে মাত্রাতিরিক্ত ভাইব্রেশন।
* *গিয়ারে ঝাঁকুনি:* গিয়ার শিফট করার সময় হুট করে ঝাঁকুনি লাগা।
* *ইঞ্জিন নড়ে যাওয়া:* এক্সিলারেটর চাপলে বা ব্রেক করলে মনে হওয়া ইঞ্জিনটা জায়গা থেকে নড়ে যাচ্ছে।
* *কেবিনে অস্বস্তি:* গাড়ির ভেতরে অস্বাভাবিক ও বিরক্তিকর কম্পন।

*💡দেরি করলে ক্ষতি কোথায়?*
সময়মতো Engine Mount পরিবর্তন না করলে অতিরিক্ত চাপ পড়তে পারে exhaust সিস্টেমে, হোসপাইপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দামি পার্টসের উপর।
*একটি নষ্ট ইঞ্জিন মাউন্ট ইঞ্জিনের ভারসাম্য নষ্ট করে।*
ছোট ও সামান্য একটি অবহেলা পরে **হাজার হাজার টাকার বড় খরচে** রূপ নেয়।

✅ অস্বাভাবিক *ভাইব্রেশন* অনুভব করলে দেরি না করে গাড়িটি পরীক্ষা করান।
🔧 আপনার গাড়ির রাইড হোক স্মুথ এবং নিরাপদ।

Motorhead BD Limited
*Your Car, We Care!*

📞 Contact: 01908-856769

01/06/2026

🌙 ঈদ মোবারক! ✨

*MHBD Smart driver tips:* 🐐🚗 ঈদের পর গাড়ির অবস্থা কি এমন হয়ে গেছে?
❌ কাঁচা মাংসের গন্ধ
❌ রক্তের দাগ
❌ কাদা-মাটি ও ময়লা
❌ সিট ও কার্পেটে দুর্গন্ধ
❌ AC থেকে বাজে স্মেল

কোরবানির পর এই ময়লা ও দুর্গন্ধ শুধু অস্বস্তিকরই না — গাড়ির interior-এর জন্যও ক্ষতিকর।

🧼 গাড়িতে কোরবানির রক্ত ও ময়লা রোধে করণীয়:
1. প্লাস্টিক বা পলিথিন শিটের ব্যবহার: গাড়ির বুট (ডিকি) বা সিটে কোরবানির মাংস বা চামড়া পরিবহনের আগে মোটা প্লাস্টিক শিট বিছিয়ে নিন।
2. মাংস বহনের জন্য সাধারণ ব্যাগের চেয়ে এয়ার-টাইট প্লাস্টিক বক্স ব্যবহার করুন, এতে রক্ত গাড়ির কার্পেটে চুইয়ে পড়ার সুযোগ থাকে না।
3. 🩸যদি কোনো কারণে রক্ত লেগে যায়, তবে দ্রুত পরিষ্কার করুন। গাড়ির বডি বা সিটে রক্ত লাগলে তা শুকানোর আগেই দ্রুত ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। রক্ত শুকিয়ে গেলে তা স্থায়ী দাগ এবং তীব্র দুর্গন্ধের সৃষ্টি করে।
4. রক্ত পরিষ্কার করতে সবসময় ঠান্ডা পানি এবং ডিটারজেন্ট ব্যবহার করুন। গরম পানি ব্যবহার করলে রক্তে কাপড়ের সাথে আরও শক্তভাবে আটকে যায়।
5. বেকিং সোডা ও ভিনেগার দুর্গন্ধ দূর করতে আক্রান্ত স্থানে ব্যবহার করুন।

🔥 *Motorhead নিয়ে এসেছে ৭ দিনের Eid Deep Cleaning offer!* 🔥

🎉 সব Deep Cleaning Package-এ থাকছে FLAT 10% DISCOUNT

🛠️ *সার্ভিসে যা থাকছে* :
✔ রক্তের দাগ পরিষ্কার
✔ দুর্গন্ধ দূর করার ট্রিটমেন্ট
✔ Interior Sanitization
✔ Seat & Carpet extraction machine cleaning
✔ কাদা-মাটি ও Dirt Cleaning
✔ AC Vent Refresh
✔ Premium Interior Finishing

⏳ এই বিশেষ ক্যাম্পেইন অফারটি ঈদের পরদিন থেকে আগামী ৬ই জুন,২০২৬ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

⚠️ Limited Slot Available

✨ আপনার গাড়ি ঈদের দায়িত্ব পালন করেছে, এবার তাকে দিন proper recovery care.

*🛠️ Your car ,We care.*

*📞 *Contact: 01908-856769*
📍 Motorhead BD Limited

Some journeys aren't about the smooth highways; they are about the muddy trails, the late-night drives, and the headligh...
27/05/2026

Some journeys aren't about the smooth highways; they are about the muddy trails, the late-night drives, and the headlights guiding us back to our roots.

This Eid-ul-Adha, no matter how tough the road has been, may the crescent light guide you to peace, family, and reflection. As we honor the profound spirit of sacrifice, let’s remember the miles we travel for the ones we love and the devotion that keeps us moving forward.

May your paths be illuminated and your sacrifices accepted.

Eid Mubarak from our family at Motor Head BD to yours!

*MHBD smart driver's tips* 🚗 *স্টিয়ারিং ভাইব্রেশনকে “নরমাল” ভাবছেন?* ⚠️এটা হতে পারে বড় সমস্যার শুরু!হাই স্পিডে স্টিয়া...
16/05/2026

*MHBD smart driver's tips*

🚗 *স্টিয়ারিং ভাইব্রেশনকে “নরমাল” ভাবছেন?*
⚠️এটা হতে পারে বড় সমস্যার শুরু!

হাই স্পিডে স্টিয়ারিং কাঁপা শুধু টায়ারের ছোটখাটো সমস্যা না। এটি হতে পারে—
❌ Wheel balancing issue
❌ Bent rim বা uneven tyre wear
❌ Suspension / tie-rod সমস্যা
❌ Brake disc uneven

শুরুতে শুধু হালকা ভাইব্রেশন থাকে, পরে সেটা braking control, tyre life এবং driving stability — সবকিছুর উপর প্রভাব ফেলে।
⚡ বিশেষ করে ৮০–১২০
km/h স্পিডে স্টিয়ারিং কাঁপলে বিষয়টি অবহেলা করবেন না।

*🔧 Your car , We care.*
📍 Motorhead BD Limited
📞 *Contact: 01908-856769*

Address

Head Office: Suite-B-12 (12th Floor), Alamin Millennium Tower, 75/76 Kakrail, Bangladesh. Service Station: Plot/8 & 10, Road-3, Section-7, Mirpur Industrial Area-1216
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801908856769

Alerts

Be the first to know and let us send you an email when MotorHead BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MotorHead BD:

Shortcuts

Share

Nearby autos & automotive services