Briddhi - Industrial & Marketing Consultants

Briddhi - Industrial & Marketing Consultants Briddhi
*A Multisectoral consulting house.
*BRIDDHI - Corporate training
* BRIDDHI - Orgn. Develop Md. Akbar Hassan
CEO & Managing Director

Md.
(1)

Briddhi- Industrial & Marketing Consultants
Contact Person: MD. AKBAR HASSAN
Managing Director & CEO
Official Address:
House No 50/A, Road No. 10/A
Dhanmondi R/A,
Dhaka 1205 Bangladesh

Mobile: 0189-218044, 01713457021
E-mail: [email protected], [email protected]
Website: www.briddhi.org

Banker:
Standard Chartered Bank Ltd. Dhanmondi Branch
Road No. 2, House

No. 37 Dhanmondi R/A
Dhaka, Bangladesh Tel: 9669096, 9669097. Akbar Hassan has been instrumental in driving organizational excellence and grooming future executives for over 35 years, combining invaluable real-world multinational corporation experience with profound academic expertise. As the founder and CEO of BRIDDHI- Industrial & Marketing Consultants and BRIDDHI- School Of Professionals & School Of Knowledge, his institute specializes in Management Consultancies & Training for the development of Best Management Practices like Leadership Development, Sales & Sales Management, Goal Achievement, and Success & Achievement Psychology. This unique blend allows him to offer comprehensive and impactful solutions. Professional Experience:
His journey began with a 19.5-year tenure at renowned MNCs such as Philips, Youngone, and Mobil Oil Bangladesh. During this time, he honed skills in strategic management, optimizing operational efficiency, and fostering high-performing teams. These experiences provided insights into large-scale organizational dynamics and the importance of adaptability. Transitioning to Consulting and Training, he founded BRIDDHI Consulting & Training Institute in Bangladesh. He has conducted over 1000 corporate training sessions, impacting 114 reputed MNCs and firms across various industries. His expertise spans Supply Chain Management (CIPS Certified, London), Total Quality Management, Business Strategy, and Operational Excellence. Academic Contributions:
As a Visiting Faculty at institutions like BRAC University (IGS-Masters in Procurement/SCM) and the International University of Business Agriculture & Technology, he imparts valuable knowledge. Additionally, serving as Chief Resource Person for organizations such as the International Trade Centre Geneva and National Defense College, he contributes to policy formulation and capacity-building initiatives. Thought Leadership:
Md. Akbar Hassan's thought leadership is evident through published articles on Textiles/Garments prospects (Cotton Bangladesh magazine) and Quality/Productivity (BASS '05). He has delivered keynotes on topics like Social Compliance ('07) and Changing Garments Trade Dynamics ('08), offering insights into SCM resilience, quality frameworks, and industry challenges. He is one of the most well-known and well-respected inspirational speakers and self-development authors, having authored a book of inspirational quotations named “একটু ভাব.” His philosophy is to create people to GROW. Video Journey:
BRIDDHI's video journey, starting in 2001, resulted in 2516 videos created, with 1741 shared on social media platforms. The BRIDDHI NETWORK YouTube channel hosts 772 exclusive corporate training videos for global accessibility, showcasing practical scenarios for training programs. These efforts have garnered 75 Million views worldwide, with continuous professional learning. Accolades:
Recognized with the prestigious "World Confederation of Business" Award (USA) for professional excellence, Md. Akbar Hassan remains committed to empowering organizations, nurturing talent, and propelling sustainable progress through impactful knowledge sharing, driven by a passion to make a lasting, positive impact.

Invest in learning today. Reap the rewards of success tomorrow.For more than 27 years, BRIDDHI has been creating knowled...
10/07/2026

Invest in learning today. Reap the rewards of success tomorrow.

For more than 27 years, BRIDDHI has been creating knowledge, inspiring growth, and empowering professionals through practical learning and continuous development.

🎥 3,000+ Videos
💬 2,500+ Quotations
📝 50+ Articles
🎙️ 360+ Live Sessions

Every day is an opportunity to learn something new, improve yourself, and move one step closer to your goals.

Follow BRIDDHI – Industrial & Marketing Consultants and become part of a community committed to learning, leadership, and lifelong growth.

Learn Today. Grow Tomorrow. Lead Forever.

📘 Follow us on Facebook: BRIDDHI – Industrial & Marketing Consultants
🌐 www.briddhi.org

"প্রশংসাই শক্তি”Quotation of Md. Akbar Hassan.আপনি কি আমার কবিতা, কোটেশন, আত্মচিন্তা এগুলো পড়তে ইচ্ছুক তাহলে এই পেজে আস...
09/07/2026

"প্রশংসাই শক্তি”
Quotation of Md. Akbar Hassan.
আপনি কি আমার কবিতা, কোটেশন, আত্মচিন্তা এগুলো পড়তে ইচ্ছুক তাহলে এই পেজে আসুন ভালো লাগতে পারে।
https://www.facebook.com/profile.php?id=10006867266473

ARTICLE NO 61VIBRANT LEADERSHIPএকটি অর্গানাইজেশন কখনো তার Strategy Formulation কিংবা Policy Formulation-এর কারণে ধ্বংস হ...
09/07/2026

ARTICLE NO 61
VIBRANT LEADERSHIP

একটি অর্গানাইজেশন কখনো তার Strategy Formulation কিংবা Policy Formulation-এর কারণে ধ্বংস হয় না। আবার শুধুমাত্র Strategy ও Policy সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার কারণেও কোনো অর্গানাইজেশন ধ্বংস হয় না। যে কারণে একটি অর্গানাইজেশন ধ্বংস হয়, তা হলো একজন লিডারের বিফলতা। আর একজন লিডারের বিফলতাই একটি অর্গানাইজেশনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

কিন্তু আমরা সাধারণত এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করি না। আমরা Leadership Training অনেক করি, কিন্তু সেই প্রশিক্ষণের মাধ্যমে প্রকৃত অর্থে কোনো নেতা সৃষ্টি হলো কি না, তা নিয়ে আমাদের খুব একটা মাথাব্যথা নেই। আবার যারা Training-এ অংশগ্রহণ করেন, তাঁদের মধ্যেও নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করা, শিখে নেওয়া, জানা এবং বাস্তবে তা প্রয়োগ করার মানসিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে।

অনেকেই Training-এ আসেন, কিন্তু শেখার জন্য আসেন না; জানার জন্য আসেন না; বোঝার জন্য আসেন না। সময় কাটে, ভালো খাওয়া-দাওয়া, তারপর বাড়ি ফিরে যাওয়া। কিন্তু এর বিনিময়ে যে অর্গানাইজেশনকে ত্বরান্বিত করতে হবে, যে Concept শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করতে হবে, ধাপে ধাপে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে—সেই মানসিকতায় পরিপুষ্ট নেতৃত্ব আমাদের দেশে বলতে গেলে খুবই বিরল।

মানুষ শিখতে চায় না, জানতে চায় না; তাহলে করবে কীভাবে?
এ কারণেই অনেক মালিককে বলতে শুনি, “এই Training করে কী হবে?” অনেকেই আমাকে বলেন, “আমরা অনেক Training করিয়েছি, কিন্তু কোনো ফলাফল দেখতে পাই না।” ফলে তাঁদের কাছে Training একটি Investment নয়, বরং একটি Expense বলে মনে হয়।

তখন আমার কিছু বলার থাকে না। তাঁদের কাছ থেকে যখন এ ধরনের কথা শুনি, তখন নিজের কাছেই খারাপ লাগে। সারাদিন এত কষ্ট করে, কতভাবে, কত উদাহরণ দিয়ে, কত ছবি, কত ভিডিও, কত গল্প, কত Research Work, কত Findings তুলে ধরে মানুষকে শেখানোর চেষ্টা করি—কিন্তু তার কোনো প্রভাব পড়ল না। মানুষ তৈরি হলো না।

যখন কোনো মালিক বলেন, “Training করে কী লাভ, ভাই? মানুষ তো সৃষ্টি হলো না,” তখন সত্যিই মন খারাপ হয়ে যায়। তখন সুকান্তের সেই কথাটিই মনে পড়ে—“অবাক পৃথিবী, অবাক করলে তুমি।” আমরা গরিবই রয়ে গেলাম, তাই না? আমরা মানুষ সৃষ্টি করতে পারলাম না। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না।

আজকের এই আর্টিকেলে আমি Vibrant Leadership নিয়ে কথা বলব।

আমাদের Vibrant Leader হওয়া এবং Vibrant Leader সৃষ্টি করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। কারণ লিডার কখনো জন্মগতভাবে তৈরি হন না; তাঁদের সৃষ্টি করতে হয়। আমাদেরই তাঁদের সৃষ্টি করতে হবে। আর আমাদের এমন মানুষ সৃষ্টি করতে হবে, যারা দূরদর্শী চিন্তাশক্তি নিয়ে কর্মক্ষেত্রে উদয়মান হন।আমি যাকে বলি Visionary Thinking। যাদের মধ্যে Visionary Thinking রয়েছে, তারাই Visionary Leader হতে পারেন। আর Visionary Leader-ই প্রকৃত Vision-কে Materialize করতে পারেন।

একজন মানুষ যা দেখতে পারেন, যার একটি স্পষ্ট আকৃতি নিজের মনে আঁকতে পারেন, সেই মানুষই সেটিকে বাস্তবে সৃষ্টি করতে পারেন। এ কারণেই আমাদের দৃষ্টিসম্পন্ন, দূরদর্শী এবং চিন্তাশক্তিসম্পন্ন নেতৃত্বের প্রয়োজন। তাহলে এই দূরদর্শী মানুষগুলো কারা? তাঁরা সেই ব্যক্তি, যারা অন্যদের মতো বর্তমান নিয়ে মাতামাতি করেন না; বরং ভবিষ্যতের সুযোগ দেখতে পান। তাঁরা আগামী দিনকে দেখতে পান।He can see the future.

তিনি চিন্তা করেন, আগামী পাঁচ বছরে তাঁর অর্গানাইজেশন কোথায় যাবে, দশ বছরে কোথায় যাবে। তিনি এসব বিষয় নিয়ে নিয়মিত ভাবেন। He is extremely visionary. তিনি ভবিষ্যতের ছবি আঁকতে ভালোবাসেন। তিনি বর্তমান অবস্থানকে চূড়ান্ত মনে করেন না। তিনি বিশ্বাস করেন, আগামী পর্যায়ে কীভাবে নিজেকে এবং তাঁর অর্গানাইজেশনকে উন্নীত করা যায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই ধরনের লিডাররা তাঁদের টিমকেও দূরদর্শী করে গড়ে তোলার চেষ্টা করেন। তাঁরা তাঁদের দলের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা তৈরি করে রাখেন। সবাইকে একটি অভিন্ন লক্ষ্য দিয়ে পরিচালিত করেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য অগ্রসর হতে উৎসাহিত করেন।
তাঁরা পুরো টিমকে একমুখী করে তোলেন।We have to achieve this.এর বাইরে আর কিছু নয়।যখন তাঁরা তাঁদের টিমের সঙ্গে চলাফেরা করেন, তখন সর্বদা তাঁদের Inspire করেন, উদ্দীপনা জোগান এবং একটি আকর্ষণীয় ও সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন দেখান। তাঁরা মানুষকে অনুপ্রাণিত করেন এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগান।

তাঁরা বলেন, “তুমি আজ যে অবস্থানে আছ, আমাকে বলো—পাঁচ বছর পরে কোথায় যেতে চাও? দশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও?” তাঁরা প্রত্যেককে স্বপ্ন দেখতে শেখান। এবং তাঁরা বলেন, “তুমি যা কল্পনা করেছ, তা তোমাকে অর্জন করতে হবে। সেই অর্জনের জন্য যা যা প্রয়োজন, আমি তোমাকে তা দিতে প্রস্তুত। তুমি ভয় পেয়ো না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে।”

তিনি সর্বদা একটি কথাই বলেন—তোমার ইচ্ছাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি যদি জীবনে বড় হতে চাও, তুমি বড় হতে পারবে। আর যদি নিজেকে সীমাবদ্ধ রাখতে চাও, তাহলে সীমাবদ্ধই থেকে যাবে। সবকিছুই তোমার নিজের ভাবনার বা ইচ্ছার উপর
তবে তিনি একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেন—দীনতা থেকে কোনো সৃষ্টি হয় না; সৃষ্টি হয় অর্জনের মাধ্যমে। এ কারণেই তোমাকে অর্জন করতে হবে। তোমাকে তোমার শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছাতে হবে, উপরে উঠতে হবে। কারণ তখনই তুমি অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে।

এই কথাগুলো তিনি কাউন্সেলিংয়ের সময় বলেন। তিনি তাঁর টিমের সদস্যদের এতটাই অনুপ্রাণিত করেন যে তারা যেন মুক্ত পাখির মতো উড়তে শুরু করে এবং নিজেদের স্বপ্নের পেছনে ছুটতে থাকে। They want to make their dreams come true. এই লিডাররা ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে তাঁদের টিমকে ত্বরান্বিত করেন।

একটি বিষয় তাঁরা গভীরভাবে বিশ্বাস করেন—Positive Energy। আর Positive Energy মানেই ইতিবাচক শক্তি।এই ইতিবাচক শক্তি কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা, প্রাণশক্তি এবং কর্মস্পৃহা নিয়ে আসে।

He makes everyone excited. He inspires everyone. He energizes everyone. He motivates everyone. তিনি প্রতিনিয়ত উদ্দীপনা নিয়ে আসেন, প্রাণশক্তি নিয়ে আসেন, শক্তি নিয়ে আসেন। তিনি মানুষের পাশে পাশে থাকেন, তাঁর টিমের সঙ্গে ঘুরে বেড়ান। তাঁদের আপ্যায়ন করেন, উপদেশ দেন এবং তাঁদের সঙ্গে থেকেই কাজ সম্পন্ন করেন।তিনি সর্বদা একটি কথাই বলেন—“তুমি যে স্বপ্ন দেখেছ, সেই স্বপ্নকে বাস্তবায়ন তোমাকেই করতে হবে।”এই প্রাণশক্তি এবং কর্মস্পৃহার মধ্য দিয়েই তিনি সবাইকে এগিয়ে নিয়ে যান।

তিনি বলেন, “তোমাকে জীবনে এগোতে হবে, কোম্পানিকেও এগিয়ে দিতে হবে। তুমি যদি কোম্পানিকে এগিয়ে নিতে পারো, তাহলে কোম্পানিও তোমাকে এগিয়ে দেবে।” এ প্রসঙ্গে একজন Managing Director-এর একটি কথা প্রায়ই মনে পড়ে— “তুমি আমার কোম্পানি সৃষ্টি করো, আমি তোমাকে সৃষ্টি করব।” এই ধরনের উদ্দীপনা তিনি সর্বদা সৃষ্টি করেন। তিনি একটি সহজ উদাহরণ দেন। তিনি বলেন, “তোমরা কি গাড়ির চাকা দেখেছ?” সবাই বলে, “জি, দেখেছি।” তিনি আবার প্রশ্ন করেন, “গাড়ির চাকা কি সব সময় একই অবস্থানে থাকে? নাকি কখনো ওপরে ওঠে, কখনো নিচে নামে, আবার ওপরে ওঠে?” তখন সবাই উত্তর দেয়—“জি, ঠিক তাই।”তখন তিনি বলেন, “ব্যবসাও ঠিক তেমনই। এখানে ওঠানামা আছে, উত্থান-পতন আছে।”

এই কারণেই প্রতিকূল ও কঠিন সময়েও তিনি অন্যদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে থেমে থাকেন না। তিনি বলেন, “ব্যবসায় Ups and Downs থাকবে। কিন্তু তোমরা কখনো মনোবল হারাবে না। কঠিন সময় আসবেই।” তিনি আরও বলেন, “আমরা যারা Business World-এ আছি, We are in a war.” আমরা যেন এক যুদ্ধক্ষেত্রে অবস্থান করছি। সেই যুদ্ধক্ষেত্রের মধ্যেই আমরা প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম করছি।

We are in the battlefield. We are fighting on the battlefield of business তিনি বোঝান যে এই Battlefield-ই আমাদের সৃষ্টি করে এবং এই Battlefield-ই আমাদের টিকে থাকার শিক্ষা দেয়। মৃত্যুভয়কে অতিক্রম করে এগিয়ে যেতে পারলেই জয়ের সম্ভাবনা তৈরি হয়।এ কারণেই তিনি সবাইকে বলেন— Have patience and be visionary.তোমার আত্মবিশ্বাস বাড়াও।Self-confidence বৃদ্ধি করো।আশাবাদী হও।Visionary হও।

Continued to Part 2.

-Md. Akbar Hassan
MBA(IBA), MPA(DU)
CEO & Managing Director of BRIDDHI
Tel: +880 1713-457021, +8801819-218044
Email: [email protected]
Website: www.briddhi.org, YouTube: BRIDDHI NETWORK

09/07/2026

দূরদর্শী চিন্তাশক্তি Leader || Video no 2783
- Briddhi School of Professional & School of Knowledge

09/07/2026

LIVE NO-362,
Topic: “Visionary Leader”
BRIDDHI- School of Professional & School of Knowledge
Video No. 2784
▶️ Watch the full live now.

LIVE NO-362, Topic: “Visionary Leader”BRIDDHI- School of Professional & School of KnowledgeMd. Akbar Hassan, CEO and Man...
09/07/2026

LIVE NO-362,
Topic: “Visionary Leader”
BRIDDHI- School of Professional & School of Knowledge

Md. Akbar Hassan, CEO and Managing Director of
BRIDDHI will be facilitating live on the above-mentioned topic.

🚀 JOIN GOLDEN SALESMANExecutive Training ProgramSuccess in sales is not determined by how much you talk.It is determined...
09/07/2026

🚀 JOIN GOLDEN SALESMAN
Executive Training Program

Success in sales is not determined by how much you talk.

It is determined by how well you understand customers, build trust, create value, and influence decisions.

In today's competitive marketplace, organizations need sales professionals who can do more than sell products—they need professionals who can build relationships, solve problems, and drive sustainable business growth.

That is why BRIDDHI proudly presents:

🌟 GOLDEN SALESMAN

A practical executive training program designed to help sales professionals sharpen their skills, improve performance, and achieve better business results.

What You Will Learn

✔ Customer Psychology & Buying Behavior

✔ Professional Communication & Persuasion

✔ Objection Handling & Negotiation Skills

✔ Relationship-Based Selling

✔ Sales Productivity & Time Management

✔ Building a Winning Sales Mindset

Facilitated By

Md. Akbar Hassan
MBA (IBA), MPA (DU)
CEO & Managing Director, BRIDDHI

45+ Years of Experience in Sales, Marketing, Training & Organizational Development

📅 11–14 July 2026 (4 Half Days)

🕒 2:30 PM – 7:00 PM

📍 BRIDDHI Training Institute
House #50/A, Road #10/A, Dhanmondi, Dhaka

💰 Training Fee: Tk. 5,500 Only

📝 Registration Form:
https://forms.gle/3s98YDaFFyJwyEf89

📞 +880 1713-457021
📞 +880 1819-218044

Sharpen Your Skills.
Close Bigger.
Create Impact.
JOIN GOLDEN SALESMAN TODAY.

ARTICLE NO 60দিনে ৮৬,৪০০ সেকেন্ড, মূল্যায়ন  করছেন কি?আজ মনে হলো, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা অবহেলাভরে পরিচাল...
08/07/2026

ARTICLE NO 60
দিনে ৮৬,৪০০ সেকেন্ড, মূল্যায়ন করছেন কি?

আজ মনে হলো, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা অবহেলাভরে পরিচালনা করি। অথচ এটি একবার আমাদের জীবন থেকে চলে গেলে আর কখনো ফিরে আসবে না। আমাদের নিজেদেরকে কতটুকু গড়ে তুলতে পারব, কতটুকু নির্দিষ্ট ভূমিকা অর্জন করতে পারব, তা অনেকাংশেই এই বিষয়টির ওপর নির্ভর করে।

কিন্তু আমরা যদি এটিকে অবহেলা করি, এর যথাযথ মূল্যায়ন করতে না পারি, কিংবা একে অবমূল্যায়ন করি, তাহলে জীবনে আমরা যা-ই চিন্তা করি না কেন, যা-ই অর্জন করার চেষ্টা করি না কেন, কিংবা যত সফলতাই অর্জনের চেষ্টা করি না কেন—সবই ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।
আর সেটি কী জানেন? সেটি হচ্ছে “সময়”।

আমরা যারা প্রফেশনাল হওয়ার চেষ্টা করি, তাদের জন্য Time Management অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সময়ের কাজ সময়মতো করতে না পারলে সেই কাজটি কখনোই যথাসময়ে সম্পন্ন হবে না। Because you are crossing the deadlines. And whenever you cross the deadlines, it means you are not efficient and effective.

কিন্তু এর পাশাপাশি আরেকটি বিষয়ও এসে যায়। সময়ের কাজ সময়মতো করতে না পারলে সেই কাজের তাৎপর্য নষ্ট হয়ে যায়, গুরুত্ব কমে যায় এবং চাহিদাও হ্রাস পায়।

ধরুন, আমরা যদি মুসলমানদের কথাই বলি, সময়ের নামাজ সময়মতো আদায় করতে হয়। দেখুন, সেখানে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হবে; তার বেশি সময় পাওয়া যাবে না। যেমন মাগরিবের নামাজ। খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে মাগরিবের নামাজ আদায় করতে হবে। যদি না করেন, তাহলে নামাজ কাজা হয়ে যাবে। আর যদি কাজা হয়ে যায়, আমার মনে হয় তার মূল্য বা তাৎপর্য কমে যেতে পারে।
যাই হোক, আমরা ছোটবেলা থেকে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের শিক্ষকরা আমাদের সময়ের মূল্য সম্পর্কে কিছুটা শিক্ষা দিয়েছেন। তাঁরা বলতেন, “বাবা, তোমার জীবনের যে সময় আজ চলে গেল, সেই সময় আর কখনো ফিরে পাবে না।”
যেমন পকেট থেকে টাকা চলে গেলে হয়তো সেই টাকা আবার উপার্জন করা সম্ভব, কিন্তু সময় চলে গেলে সেই সময় আর কখনো ফিরে আসে না।
তাই সময়ের এই মূল্যায়ন, বাচ্চাদের মধ্যে এই উপলব্ধি সৃষ্টি করা যে সময় একটি Non-Renewable Resource, যা একবার চলে গেলে পুনরুদ্ধার করা যায় না—এই বিষয়টি যথাযথভাবে শেখানো হয় না।

দেখুন, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য লেখা একটি কবিতা “কাজের লোক”

মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।
ছোট পাখি, ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও, বলে যাও শুনি।
এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।
পিপীলিকা পিপীলিকা, দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।

দেখুন, এই কবিতার মধ্যেই কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে—সবাই ব্যস্ত, সময় নষ্ট করার সুযোগ নেই। এই সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে হবে। Sorry, we can’t waste our time.
কিন্তু এই কবিতাটি বাচ্চাদের পড়ানো হয়েছে, মুখস্থ করানো হয়েছে, অথচ এর অন্তর্নিহিত তাৎপর্য যথাযথভাবে বুঝিয়ে দেওয়া "হয়েছে কি না, আমি সন্দিহান।। সেখানে মাত্র কয়েকটি লাইন শেখানো হয়েছে, কিন্তু কবিতার মূল শিক্ষা—Time Management-এর গুরুত্ব এবং সময়কে মূল্যায়ন করার প্রয়োজনীয়তা—সেটি শিশুদের মধ্যে যথাযথ াভাবে প্রোথিত করা হয়েছে কিনা সশন্দিহা, ফলে বাচ্চারা সময়কে যথাযথভাবে ব্যবহার করতে শিখে নাই , তারা উপলব্ধি করতে পারে নাই, আমাদের ব্যস্ততা, আমাদের দায়িত্ব এবং আমাদের সময়ের প্রকৃত মূল্য তারা বুঝতে পারে না।

বাচ্চাদের মনের মধ্যে এটি সুস্পষ্ট ও দীর্ঘস্থায়ীভাবে গেঁথে দিতে হবে, এবং শিক্ষকদের তা যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। তুমি জীবনে যে সময়টুকু পেয়েছ, সেই সময়টুকুকে পরিপূর্ণভাবে ব্যবহার করো। অন্যথায়, জীবনে যে অর্জন করতে চাও, সময়ের অভাবে তা করতে পারবে না।

তোমাকে সর্বদাই মনে রাখতে হবে, সময় দ্রুত চলে যায়। আজ যে সময়টুকু তোমার জীবন থেকে চলে গেল, সেই সময় আর কখনোই ফিরে আসবে না। তাহলে দেখো, সেই সময়ের মধ্যে যদি তুমি কিছু অর্জন করতে না পারো, তবে সেই সময়টুকু সম্পূর্ণরূপে ব্যর্থতায় পরিণত হবে।
বাচ্চাদের সর্বদাই মনে রাখতে হবে, সময়ের মধ্যে সময় কাজ করে, এবং সময়কে মূল্যায়ন করেই তোমার জীবনকে রচনা করতে হবে। এই কথাগুলো বাচ্চাদের মনের মধ্যে পরিপূর্ণভাবে গেঁথে দিতে হবে। জীবনে যতদিন বেঁচে থাকবে, সময়কে কখনো অবহেলা করবে না।
এই শিক্ষাটি আমাদের একেবারে গোড়া থেকেই দিতে হবে। তারপর জীবনযাত্রার শেষ বিন্দু পর্যন্ত সময়ের মূল্যায়ন করতে হবে।

দক্ষ ও কর্মনিষ্ঠ বেক্তিদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো Time Management এবং Time Discipline।আপনি যদি সময়কে সম্মান করতে পারেন, তাহলে আপনি জীবনকেই সম্মান করতে পারলেন বা পারবেন। কারণ আমাদের জীবন একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ।
সময়কে মূল্যায়ন করা এবং সময়কে সঠিকভাবে পরিচালিত করা—এ দুটো বিষয় পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন পেশাদার ব্যক্তির সর্বদাই মনে রাখতে হবে, আমি কীভাবে সময়কে পরিচালিত করব এবং কীভাবে সময়কে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রেখে আমার কর্ম সম্পাদন করতে পারব। আমি সময়কে কখনোই অপচয় করব না। সময়ের অপচয় রোধ করাই হবে একজন পেশাদার হিসেবে আমার প্রথম দায়িত্ব।

আমি একটি কথা প্রায়ই বলি, একদিনে আপনার জীবনে কত সেকেন্ড আসে, আপনি কি বলতে পারেন? অনেকেই কিন্তু এর উত্তর দিতে পারেন না। তখন তারা ক্যালকুলেটর বা মোবাইল নিয়ে হিসাব করার চেষ্টা করেন। যাই হোক, পরবর্তীতে আমি বলি, প্রতিদিন আপনার জীবনে ৮৬,৪০০ সেকেন্ড আসে।

আপনি কি কখনো খেয়াল করেছেন, এই ৮৬,৪০০ সেকেন্ড আপনি কীভাবে পরিচালিত করেছেন? এই ৮৬,৪০০ সেকেন্ডে আপনি কী অর্জন করেছেন, অথবা এটিকে সঠিকভাবে মূল্যায়ন করেছেন কি না, তা কি কখনো ভেবে দেখেছেন? প্রথম কথা হলো, আমরা অনেকেই দিনে কত সেকেন্ড তা জানি না। আপনার জীবনে প্রতিদিন কত সেকেন্ড আসে, তার মূল্যায়নই যদি না করেন, তাহলে সময়কে কীভাবে মূল্যায়ন করবেন?

এই যে মূল্যায়ন না করা, এটাকেই বলা হচ্ছে—You are not disciplined about your time management, এই কথাগুলো কিন্তু সর্বদাই আমাদের মনে রাখতে হবে।

আমরা জন্মগ্রহণ করেছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এবং একসময় মৃত্যুর দিকে অগ্রসর হব।এই সীমিত সময়ের মধ্যেই আমাদের অর্জন করতে হবে, সৃষ্টি করতে হবে পরিপূর্ণ ভাবে। সুতরাং সময়কে অত্যন্ত Disciplined Way-তে পরিচালনা করতে হবে।একজন পেশাদার সর্বদা Deadline-কে সম্মান করে।

• যে কাজের জন্য যে সময়সীমা বেধে দিয়েছে, তারই মধ্যে কাজ সম্পন্ন করতে হবে, সেই সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে হবে। এতটুকু সময় দেরি করা উচিত হবে না ।
Appointment থাকলে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হতে হবে। সব সময় “I am sorry, I am late” বলার অভ্যাস পেশাদারের -এর পরিচয় নয়।বরং সময়ানুবর্তিতা দক্ষ ও কর্মনিষ্ঠ -এর অন্যতম ভিত্তি।

You must be punctual. Punctual at work. Punctual at your workplace. Punctual everywhere. এছাড়াও কাজকে Prioritization করতে হবে।কোন কাজ আগে করা উচিত এবং কোন কাজ পরে করা উচিত—সেটি নির্ধারণ করতে হবে।

আমরা অনেক সময় বলি—First Priority; Second Priority & Third Priority। এই Prioritization-এর মাধ্যমেই একজন Professional তার দিনের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করে।Prioritization of tasks is very important for a Professional. Professionals-দের মধ্যে “পরে করব” বা “সময় পাইনি” ধরনের অজুহাত বাঞ্ছনীয় নয়।

পেশাদারিত্বসম্পন্ন লোকেরা সময়কে কার্যকরভাবে পরিচালনা করতে জানে।সেই কারণেই বলা হয়— “A Professional respects time because time reflects respect.”
উপসংহারে এসে এটাই বলতে চাই, জীবনটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। জন্ম থেকে মৃত্যু—এই দুই প্রান্তের মাঝখানে আমাদের জীবনকে পরিচালিত করতে হয়। আর এর মধ্য দিয়েই আমাদের শৈশব, যৌবন এবং বার্ধক্য অতিক্রম করে চলে যায়।

কিন্তু চলে যাওয়ার আগে, সময়কে মূল্যায়ন করে, সময়কে সঠিকভাবে পরিচালিত করে, জীবনকে গড়ে তুলে এবং নিজেকে একটি সার্থক ব্যক্তিত্বে পরিণত করে সঠিকভাবে বেঁচে থাকার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত রয়েছে।

আর তা না হলে, জীবনের শেষ প্রান্তে এসে রোগগ্রস্ত শরীর নিয়ে শুধু অতীতের স্মৃতিচারণ করে লাভ কী?

তাহলে আসুন, এখন থেকেই সময়কে মূল্যায়ন করি, জীবনকে গড়ে তুলি, এবং পরপারে যাওয়ার আগে হাসতে হাসতে বলে যাই—বিদায় পৃথিবী।
ভাল থাকবেন, দেশকে ভাল রাখবেন, আল্লাহ হাফেয।

-Md. Akbar Hassan
MBA(IBA), MPA(DU)
CEO & Managing Director of BRIDDHI
Tel: +880 1713-457021, +8801819-218044
Email: [email protected]
Website: www.briddhi.org, YouTube: BRIDDHI NETWORK

08/07/2026

Manage Time Effectively || Video no 2782
- Briddhi School of Professional & School of Knowledge

Growth is not a destination. It is a continuous journey of learning.Every achievement begins with a single decision: the...
08/07/2026

Growth is not a destination. It is a continuous journey of learning.

Every achievement begins with a single decision: the decision to learn, improve, and move forward.

At BRIDDHI, we believe that knowledge is the gateway to personal excellence, professional success, and organizational growth. For decades, we have been creating learning resources that inspire people to think differently, act confidently, and lead effectively.

🎯 3,000+ Learning Videos
🎯 2,700+ Quotations
🎯 200+ Poems
🎯 55+ Articles
🎯 360+ Live Sessions

We do not simply create content. We create awareness, inspiration, and transformation.

The future belongs to those who learn continuously, adapt quickly, and grow consistently.

Open the door to growth. The key is learning.



BRIDDHI – We Help To Grow. 🌱

Address

House No 50/A, Road No. 10/A Dhanmondi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Briddhi - Industrial & Marketing Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Briddhi - Industrial & Marketing Consultants:

Share