Development Initiative for Social Advancement (DISA)

Call Directions

Development Initiative for Social Advancement (DISA) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Development Initiative for Social Advancement (DISA), ATV Rental, L/9, Extension Pallabi, Mirpur-11. 5, Dhaka.

19/10/2026
           On October 17, 2026, the Development Initiative for Social Advancement (DISA) convened its 203rd Executive Co...
17/10/2026



On October 17, 2026, the Development Initiative for Social Advancement (DISA) convened its 203rd Executive Committee (EC) meeting at the DISA Head Office. The high-level gathering brought together all distinguished members of the Executive Committee alongside executive leadership and departmental heads for a day of collaborative governance and strategic alignment.
Throughout the session, participants engaged in rigorous discussions spanning ongoing program initiatives, strategic growth plans, and key organizational management priorities. Departmental leaders presented comprehensive operational updates, offering a clear view of current progress and key impact metrics. In response, members of the Executive Committee provided critical feedback and strategic guidance, ensuring that all operational efforts remain firmly aligned with DISA’s broader institutional vision. The meeting served as a vital forum for collective decision-making, ultimately reinforcing the leadership's shared dedication to operational excellence and strengthening their unified resolve to advance DISA’s core mission.

11/10/2026

৬৩তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা অনুষ্ঠিত-------------------------------------------------শনিবার ১0 অক্টোবর ২০২৬; ক্ষুদ্...
10/10/2026

৬৩তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা অনুষ্ঠিত
-------------------------------------------------
শনিবার ১0 অক্টোবর ২০২৬; ক্ষুদ্রঋণ কার্যক্রমের ৬৩তম এলাকা ব্যবস্থাপক সমন্বয় সভা দিশা ট্রেনিং সেন্টার (ডিটিসি), মিরপুর-১২, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ, উপদেষ্টা ছালীমা নাজনীন বীথি, জনাব চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম), জনাব মো. রুহুল বারী, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব), জনাব রইসউদ্দিন আহমেদ, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন), জনাব মো. মনির হোসেন, সিনিয়র কোঅর্ডিনেটর (প্রশাসন), জনাব মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া; ঊর্ধ্বতন সমন্বয়কারী (মাইক্রোএন্টারপ্রাইজ), জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও কর্মসূচি উন্নয়ন); প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী।

ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও ফলপ্রসূ করার লক্ষ্যে অনুষ্ঠিত সভার মূল আলোকপাত ছিল গত আগস্ট ২০২৬-এর লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং মাঠপর্যায়ের সার্বিক অগ্রগতি মূল্যায়ন। সভায় নিয়মিত ঋণ আদায় বৃদ্ধি, নতুন বকেয়া প্রতিরোধ এবং ঋণ পুনঃতফসিলিকরণ দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি, কার্যদক্ষতার স্বীকৃতি হিসেবে যেসকল এলাকায় অন্তত ৫ জন কর্মকর্তা আদায় হার ৯৫% থেকে ৯৮%-এ উন্নীত করেছেন, তাদের প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়।প্রশাসনিক শৃঙ্খলা ও ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে প্রতিদিন রাত ৯:০০টার মধ্যে অটোমেশন ডে-ক্লোজ সম্পন্ন করা এবং সভায় সিও (CO) ভিত্তিক বেসিক তথ্য উপস্থাপনের নিয়ম জারি করা হয়েছে। পরিশেষে, মাঠপর্যায়ে সভা পরিচালনার কৌশল উন্নতকরণ এবং আর্থিক অনিয়ম রোধ করে ঋণের গুণগত মান বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ তাঁর বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঋণ বিতরণ সম্প্রসারণ, ঋণস্থিতি বৃদ্ধি এবং সমিতি ভিজিট জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন। মাঠকর্মীদের অবদানের প্রশংসা করে তিনি হার্ডশীপ অ্যালাউন্স ও প্রণোদনা প্রদানের আশ্বাস প্রদান করেন। পরিশেষে, সভার সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানেন।

06/10/2026

🎉 সুখবর! এখন আপনিও পাবেন জাতীয়ভাবে স্বীকৃত সনদ!

আপনি কি ইতোমধ্যে কোনো কাজে দক্ষ?
তাহলে আর দেরি কেন?
আপনার পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়নের মাধ্যমে এখনই নিন NSDA স্বীকৃত সনদ! 🏆

📢 NSDA এর আওতায় RPL Assessment
(Recognition of Prior Learning) দিশা ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি) এর মাধ্যমে আপনার দক্ষতা যাচাই করুন এবং জাতীয়ভাবে স্বীকৃত সনদ অর্জন করুন! ✅

✨ RPL Assessment এ যা পাবেন:
✅ আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই সনদ
✅ NSDA স্বীকৃত জাতীয় সনদ
✅ চাকরির বাজারে বাড়তি সুবিধা
✅ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এগিয়ে থাকুন
✅ দ্রুত ও সহজ মূল্যায়ন প্রক্রিয়া

🎓 উপলব্ধ কোর্সসমূহ:

🔹 Computer Operation— Level 3
🔹 Graphic Design for Freelancing — Level 3
🔹 IT Support Service — Level 3

⚠️ আসন সংখ্যা সীমিত! তাই দেরি না করে আজই যোগাযোগ করুন।

📞 যোগাযোগ করুন:
📱 মোবাইল: 01708-449950, 016011-62300
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.distbd.org

📍 ঠিকানা:
দিশা ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)
প্লট-১১, এভিনিউ-০২, ব্লক-সি,
মিরপুর-১২, ঢাকা-১২১৬

🔁 শেয়ার করুন — আপনার পরিচিত দক্ষ কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হোক! ❤️

#𝗥𝗣𝗟 #দিশা #সনদ #দক্ষতাউন্নয়ন #ফ্রিল্যান্সিং #মিরপুর

06/10/2026
৪র্থ পর্যায়ে এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে ‘কর্মসূচি উন্নয়ন বিষয়ক সভা’------------------------------------------...
03/10/2026

৪র্থ পর্যায়ে এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে ‘কর্মসূচি উন্নয়ন বিষয়ক সভা’
-------------------------------------------------
ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও টেকসই, গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতায় ০৩ অক্টোবর ২০২৬ তারিখে দিশার এলাকা অফিসে ৪র্থ পর্যায়ে এলাকা ভিত্তিক ঋণ কর্মকর্তাদের সমন্বয়ে ‘কর্মসূচি উন্নয়ন বিষয়ক সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় দিশার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী, ঊর্ধ্বতন সমন্বয়কারী (প্রশাসন) জনাব রইসউদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন সমন্বয়কারী-০২ (প্রশাসন) জনাব মো. মনির হোসেন, ঊর্ধ্বতন সমন্বয়কারী (মাইক্রোএন্টারপ্রাইজ) জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রধান নির্বাহী দপ্তরের ব্যবস্থাপক জনাব মো. জহির রায়হান এবং রিসোর্স মবিলাইজেশন এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ব্যবস্থাপক জনাব খোন্দকার রাকিবুজ্জামান, জনাব তারেক আবদুল্লাহ প্রিয়,ম্যানেজমেন্ট ট্রেইনী অফিসার (এমটিও) উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার রিজিয়নাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক-কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মাঠপর্যায়ের ঋণ কর্মকর্তারা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, সদস্য ও ঋণীর সংখ্যা বৃদ্ধি, সঞ্চয় ও ঋণস্থিতি বৃদ্ধির পাশাপাশি বকেয়া ঋণ আদায় জোরদার, নতুন বকেয়া প্রতিরোধ, আর্থিক অনিয়ম পরিহার এবং সদস্যসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। মাঠপর্যায়ের কার্যক্রমে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ, নিয়মিত তদারকি জোরদার এবং ঋণ কর্মকর্তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সমন্বিত পরিকল্পনা, দক্ষ বাস্তবায়ন ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দিশার ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল, গুণগত ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

মাইক্রোফাইন্যান্স অপারেশনস এক্সিলেন্স বিষয়ক প্রশিক্ষণ  ‘মাইক্রোফিন ৩৬০’-এর উদ্বোধন--------------------------------------...
19/09/2026

মাইক্রোফাইন্যান্স অপারেশনস এক্সিলেন্স বিষয়ক প্রশিক্ষণ ‘মাইক্রোফিন ৩৬০’-এর উদ্বোধন
-------------------------------------------------

দিশার ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা জোরদারের লক্ষ্যে ১৯-২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দিশা প্রশিক্ষণ কেন্দ্র (ডিটিসি), মিরপুর-১২, ঢাকায় তিন দিনব্যাপী ‘মাইক্রোফাইন্যান্স অপারেশনস এক্সিলেন্স’ বিষয়ক প্রশিক্ষণ ‘মাইক্রোফিন ৩৬০’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | প্রশিক্ষণে মাইক্রোফাইন্যান্স বিভাগের ২০ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন |
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশার পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) ও অবসরপ্রাপ্ত সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) জনাব চন্দন কুমার চক্রবর্তী, ঊর্ধ্বতন সমন্বয়কারী (প্রশাসন) জনাব রইসউদ্দিন আহমেদ এবং কোঅর্ডিনেটর (প্রশিক্ষণ ও কর্মসূচি উন্নয়ন) জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম | প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করেন আইটি বিভাগের ব্যবস্থাপক জনাব মো. মমিনুল হাসান ও প্রোগ্রাম অফিসার জনাব মো. হালিম মিয়া |

প্রশিক্ষণে ‘মাইক্রোফিন ৩৬০’এর বিভিন্ন মডিউল ও ফাংশন ব্যবহার, গ্রাহক ও গ্রুপের তথ্য ব্যবস্থাপনা, সঞ্চয় ও ঋণ লেনদেন, হিসাব সংক্রান্ত তথ্য রেকর্ড ও সমন্বয়, আয়-ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা এবং পাশাপাশি ডাটা এন্ট্রি ও লেনদেনজনিত ত্রুটি শনাক্তকরণ, তথ্যের নির্ভুলতা ও অখণ্ডতা বজায় রাখা এবং শাখার কার্যক্রম কার্যকরভাবে পর্যবেক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে |

প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে দিশার ক্ষুদ্রঋণ কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদারে ‘মাইক্রোফিন ৩৬০’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন|

Address

L/9, Extension Pallabi, Mirpur-11. 5
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801733219989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Development Initiative for Social Advancement (DISA) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby autos & automotive services